ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

রাজশাহী মেডিকেলে বিনামূল্যে মিলল ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী অ্যালটেপ্লেজ ইনজেকশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:২৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:২৮:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
রাজশাহী মেডিকেলে বিনামূল্যে মিলল ১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী অ্যালটেপ্লেজ ইনজেকশন ছবি: সংগৃহীত।ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ও হৃদরোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী ওষুধ অ্যালটেপ্লেজ পাওয়া গেছে। নেদারল্যান্ড থেকে বিনামূল্যে আনা প্রায় ১৭ কোটি টাকার এই ওষুধ এখন থেকে হাসপাতালের রোগীদের দেওয়া হচ্ছে।
 
এই ওষুধের প্রতিটি ৫০ মিলিগ্রাম ইনজেকশনের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। বিশেষ পরিস্থিতিতে, যেমন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের পর যদি দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া যায় এবং রক্তক্ষরণ না থাকে, তাহলে এ ইনজেকশনের মাধ্যমে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
 
রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান বিশ্বখ্যাত সংগঠন ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, ডিরেক্ট রিলিফ এবং এঞ্জেল ইনিশিয়েটিভের সঙ্গে সমন্বয় করে ওষুধগুলো দেশে আনতে সফল হন। এ কাজে তাকে সহায়তা করেছেন হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক (আজাদ)।
 
শীর্ষ শ্রেয়ান জানান, গবেষণা কার্যক্রমে যুক্ত থাকার সুবাদে তার সঙ্গে আন্তর্জাতিক সংগঠনগুলোর যোগাযোগ হয়। সেই ধারাবাহিকতায় রাজশাহী মেডিকেলের চাহিদা জানানো হলে ডিরেক্ট রিলিফ বিনামূল্যে এই ওষুধ সরবরাহ করে। হাসপাতালের পরিচালক, মেডিসিন বিভাগ ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে ওষুধগুলো সম্প্রতি হাসপাতালে পৌঁছেছে।
 
অধ্যাপক আজিজুল হক বলেন, এই ইনজেকশন দিয়ে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। ওষুধগুলোর মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। বুধবার থেকে রোগীদের মধ্যে এগুলো প্রয়োগ শুরু হয়েছে।
 
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, এত বৃহৎ পরিমাণ জীবনরক্ষাকারী ওষুধ এই হাসপাতালের জন্য প্রথমবার পাওয়া গেল। যা স্বাস্থ্যসেবায় একটি বড় ইতিবাচক সংযোজন হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।