ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানো অনিরাপদ ও অসম্ভব: রেড ক্রস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০১:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানো অনিরাপদ ও অসম্ভব: রেড ক্রস ছবি সংগৃহীত

গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে সরিয়ে নেয়া নিরাপদ নয় এবং এটি গুরুতর ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক রেড ক্রস। সংস্থার সভাপতি মিরজানা স্পোলজারিক শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে বলেন, চলমান সংঘাত ও ইসরাইলি হামলা তীব্র হওয়ায় একসঙ্গে বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এতে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে।
 

প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে হামাসকে দুর্বল করার লক্ষ্যে ইসরাইল গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গাজা সিটি থেকে হামলা জোরদার করেছে তারা। স্পোলজারিক বলেন, “বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে গণহারে মানুষ স্থানান্তর করা কার্যত অসম্ভব।”
 

তিনি আরও উল্লেখ করেন, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সরবরাহের সংকট চরমে পৌঁছেছে। এ অবস্থায় ব্যাপক স্থানচ্যুতি ঘটলে গাজার অন্য অঞ্চলগুলো এত মানুষের চাপ বহন করতে পারবে না। তার মতে, গাজার অনেক মানুষ ক্ষুধার্ত, অসুস্থ বা আহত থাকায় স্থানত্যাগের নির্দেশ মানতেও সক্ষম নন।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে তাদের আক্রমণাত্মক অভিযান চলবে, পাশাপাশি মানবিক প্রচেষ্টাও অব্যাহত থাকবে। এর আগে ইসরাইল বেসামরিক নাগরিকদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানায়।
 

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, কোনো স্থানান্তরের নির্দেশ দিলে বেসামরিক নাগরিকদের জন্য নিরাপত্তা, আশ্রয় ও মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।