ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

কেঁচো সার উৎপাদনে সফল উদ্যোক্তা কবিতা রানী, বদলে গেছে ভাগ্যের চাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:১৬:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
কেঁচো সার উৎপাদনে সফল উদ্যোক্তা কবিতা রানী, বদলে গেছে ভাগ্যের চাকা ছবি: সংগৃহীত
অভাব-অনটনের জীবন পেরিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার গৃহবধূ কবিতা রানী রায় আজ কেঁচো সার উৎপাদনে সফল নারী উদ্যোক্তা। চার বছর আগে একটি মাত্র রিং ও অল্প কিছু কেঁচো দিয়ে শুরু হলেও বর্তমানে তার খামারে একশত রিং থেকে নিয়মিতভাবে উৎপাদন হচ্ছে উচ্চমানের ভার্মি কম্পোস্ট সার। এই সার বিক্রি করে প্রতি মাসে তিনি আয় করছেন ৫০ থেকে ৫৫ হাজার টাকা।
 
কবিতা রানী জানান, প্রতিদিন স্থানীয় খামার থেকে গোবর সংগ্রহ করে রিংয়ে মিশ্রণের মাধ্যমে কেঁচো সার তৈরি করা হয়। তার খামার থেকে মাসে প্রায় পাঁচ টন সার উৎপাদিত হচ্ছে, যা বিভিন্ন উপজেলার কৃষকেরা কিনে নিচ্ছেন। কৃষিতে এই সার ব্যবহার করে অধিক ফলন পাচ্ছেন কৃষকরা, ফলে এর চাহিদা দ্রুত বাড়ছে।
 
তিনি বলেন, প্রথমদিকে কেঁচো হাতে নেওয়া ও এই কাজ করায় অনেকে তাকে উপহাস করলেও এখন তার সাফল্য দেখে এলাকায় আরও ১০ থেকে ১২টি পরিবার একই উদ্যোগে নাম লিখিয়েছে। তার স্বামী, ছেলে ও পুত্রবধূ মিলে পুরো পরিবারই এখন এই কাজে সম্পৃক্ত।
 
স্থানীয় কৃষকেরা জানান, কবিতা রানীর তৈরি সার জমিতে ব্যবহার করলে ফসলের উৎপাদন বাড়ছে এবং এর মানও ভালো হচ্ছে। পাশের উপজেলা খানসামা, বীরগঞ্জ, চিরিরবন্দর ও বোচাগঞ্জ থেকেও কৃষকেরা তার খামার থেকে নিয়মিত সার সংগ্রহ করছেন।
 
কাহারোল উপজেলার কৃষি বিভাগ বলছে, কবিতা রানীকে শুরুতে রিং সরবরাহসহ নানা সহায়তা দেওয়া হয়েছে। এখনো তার খামারে নিয়মিত পরিদর্শন ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তারা তাকে সফল নারী উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং মাঠপর্যায়ে কৃষকদের কাছে তার উৎপাদিত সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
 
কবিতা রানী মনে করেন, কৃষি বিভাগের আরও সহযোগিতা পেলে তার উদ্যোগকে আরও বিস্তৃত করা সম্ভব হবে, যা স্থানীয় কৃষিতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সার ব্যবহারের প্রবণতা আরও বাড়িয়ে তুলবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।