ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

অক্সফোর্ডে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগরের ড. তারিকুল ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৮:১৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৮:১৬:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
অক্সফোর্ডে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগরের ড. তারিকুল ইসলাম ছবি স্বত্ত্ব : প্রতিবেদক
প্রতিবেদক: ইরফান ইবনে আমিন পাটোয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক "ড. মোহাম্মদ তারিকুল ইসলাম" অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। 
 
ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির "সেন্টার অন মাইগ্রেশন, পলিসি অ্যান্ড সোসাইটি (Centre on Migration, Policy and Society)" তে আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করবেন।
 
আজ (২৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, "অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে আরও বৃদ্ধি করবে।" 
 
উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় অধ্যাপক ইসলামের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
 
অক্সফোর্ডে অবস্থানকালে অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম কমনওয়েলথ সেক্রেটারিয়েট লোকাল গভর্নমেন্ট ফোরামের একটি প্ল্যানারি সেশনে বাংলাদেশের স্থানীয় সরকার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করবেন। এখানে বাংলাদেশী বংশোদ্ভূত সিটি কাউন্সিলর ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। 
 
এছাড়াও, অক্সফোর্ডে অবস্থানকালে তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে "বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
 
উল্লেখ্য, ইতোপূর্বে অধ্যাপক ইসলাম অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুনামের সাথে গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।