ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা বঞ্চিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা বঞ্চিত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ছবি সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না ফিলিস্তিনি নেতা।
 

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের দফতর। তাদের মতে, ভিসা প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত জাতিসংঘের ১৯৪৭ সালের হেডকোয়ার্টারস অ্যাগ্রিমেন্ট এর পরিপন্থী। চুক্তি অনুযায়ী, জাতিসংঘে যোগদানের জন্য বিদেশি কূটনীতিকদের প্রবেশের সুযোগ দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তা, চরমপন্থা প্রতিরোধ এবং পররাষ্ট্রনীতির স্বার্থে ভিসা প্রত্যাখ্যান করার অধিকার তাদের রয়েছে।
 

ফিলিস্তিনি কর্মকর্তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া আলোচনায়ও ইসরায়েলি দখলদারিত্বের অবসান হয়নি কিংবা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে অগ্রগতি দেখা যায়নি। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে দেখছেন।
 

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, জাতিসংঘে স্থায়ী মিশনে থাকা ফিলিস্তিনি মিশনের কর্মকর্তারা এ ভিসা নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। তাদের দাবি, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও চরমপন্থা প্রত্যাখ্যান করতে ব্যর্থ হয়েছে এবং একতরফাভাবে রাষ্ট্র স্বীকৃতির চেষ্টা করছে, যার ফলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।