ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ফেনীতে সম্মেলন: ১৭ দফা দাবিতে মাদরাসা শিক্ষক পরিষদের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৪:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৪:২০:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ফেনীতে সম্মেলন: ১৭ দফা দাবিতে মাদরাসা শিক্ষক পরিষদের আহ্বান ছবি সংগৃহীত

স্কুল ও মাদরাসা শিক্ষকদের মধ্যে বৈষম্য নিরসনসহ ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ। শনিবার (৩০ আগস্ট) ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী। তিনি বলেন, অবসরে যাওয়া শিক্ষকদের প্রাপ্য পাওনা ৩ থেকে ৬ মাসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে মাদরাসা শিক্ষক পরিষদের ১৭ দফা দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবেন শিক্ষকরা। তিনি আরও জানান, মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
 

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন মোল্লা, সেক্রেটারি জেনারেল মুফতি ফারুক আহমাদ, যুগ্ম-সম্পাদক ড. সাইফুল ইসলাম রফিক এবং উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও মুফতি আব্দুল হান্নান।
 

উদ্বোধনী বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল। অনুষ্ঠান পরিচালনা করেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক। এতে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারাও বক্তব্য দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।