ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

কাকরাইলের সংঘর্ষে বলপ্রয়োগ প্রসঙ্গে আইএসপিআরের ব্যাখ্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৪৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
কাকরাইলের সংঘর্ষে বলপ্রয়োগ প্রসঙ্গে আইএসপিআরের ব্যাখ্যা ছবি সংগৃহীত

রাজধানীর কাকরাইল এলাকায় সহিংস পরিস্থিতি প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সংস্থাটি জানিয়েছে, শান্তিপূর্ণ সমাধানের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত বলপ্রয়োগে বাধ্য হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করে। তবে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালানো হয় এবং সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।
 

সংস্থাটি জানায়, আইনশৃঙ্খলা বাহিনী বারবার উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিল। কিন্তু তা অগ্রাহ্য করে কিছু নেতাকর্মী সংগঠিতভাবে সহিংসতা চালান। রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে পরিস্থিতি আরও উত্তেজিত হয়, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা হয়। এতে নয়াপল্টন, বিজয়নগরসহ আশপাশের এলাকায় জনজীবনে মারাত্মক বিঘ্ন ঘটে।
 

আইএসপিআর জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বলপ্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারা আরও উল্লেখ করে, সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির প্রতি সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। জনশৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।