ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১১:০৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১১:০৬:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-এর কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া অধিবেশনে আব্বাসের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
 

কূটনৈতিক সূত্র জানায়, এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তবে তার আগেই যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।
 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতিসংঘ সদরদপ্তরের বিশেষ চুক্তির কারণে ফিলিস্তিনি মিশনের জন্য কিছু ছাড় বহাল থাকবে। তবুও প্রেসিডেন্ট আব্বাসসহ শীর্ষ কর্মকর্তাদের সাধারণ ভিসা পাওয়ার সুযোগ থাকবে না। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ফিলিস্তিনের প্রতিনিধিদল জাতিসংঘের মঞ্চে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হতে পারে।
 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র টমি পিগট বলেন, শান্তি আলোচনার গুরুতর অংশীদার হিসেবে বিবেচিত হতে চাইলে ফিলিস্তিনকে অবশ্যই সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করতে হবে। একই সঙ্গে একতরফা রাষ্ট্রীয় স্বীকৃতি চাওয়ার প্রচেষ্টা ‘অকার্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।