ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ডাকসু নির্বাচন: বৈষম্যবিরোধী প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৪০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৮:৪০:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
ডাকসু নির্বাচন: বৈষম্যবিরোধী প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা ছবি সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইশতেহার প্রকাশ করেছে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। প্যানেলটি গেস্টরুম-গণরুম সংস্কৃতি সম্পূর্ণ বিলুপ্ত করার অঙ্গীকারসহ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ৮ দফা প্রস্তাবনা তুলে ধরেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়।
 

প্যানেলের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করা, প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আসন নিশ্চিত করা (ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট), নারীদের জন্য বিশেষ সাইবার নিরাপত্তা সেল গঠন ও আইনি সহায়তা প্রদান, ‘ওয়ান কার্ড অল সার্ভিস’ চালুর মাধ্যমে লাইব্রেরি, স্বাস্থ্য ও পরিবহনসেবা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের বেহাত হওয়া প্রায় ৩০০ একর জমি পুনরুদ্ধার।
 

ভিপি প্রার্থী আবদুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কখনো সামরিক ঘাঁটিতে, আবার কখনো নিপীড়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। আমরা এমন একটি ডাকসু চাই, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে। শিক্ষার্থীদের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।