ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জুলাইয়ে বাংলাদেশ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৪২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৬:৪২:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
জুলাইয়ে বাংলাদেশ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে প্রতীকী ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে প্রায় ৪৪৬.৬৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৩২৭.৭২ মিলিয়ন ডলার এবং সুদ বাবদ ১১৮.৯৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে আসল পরিশোধ ছিল ২৬৪.৮৮ মিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ ছিল ১২০.৭৯ মিলিয়ন ডলার। অর্থাৎ, সুদ প্রদানের পরিমাণ সামান্য কমলেও আসল পরিশোধ বেড়েছে।
 

অন্যদিকে, জুলাই মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাংলাদেশ পেয়েছে ২০২.৭৫ মিলিয়ন ডলার ঋণ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। তবে নতুন ঋণ প্রতিশ্রুতি বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৪৬ মিলিয়ন ডলার, যেখানে আগের বছর একই সময়ে প্রতিশ্রুতি ছিল মাত্র ১৬.৪০ মিলিয়ন ডলার।
 

গত অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে মোট ৪.০৮৬ বিলিয়ন ডলার পরিশোধ করে। অর্থবছর শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়ায় ৭৪.৩৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।
 

ইআরডির তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে নতুন ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে ৮.৩২৩ বিলিয়ন ডলারের, যা আগের বছরের ১০.৭৩৯ বিলিয়ন ডলারের তুলনায় কম। একইভাবে ঋণ বিতরণও কমে দাঁড়িয়েছে ৮.৫৬৮ বিলিয়ন ডলারে, যেখানে আগের অর্থবছরে বিতরণ ছিল ১০.২৮৩ বিলিয়ন ডলার।
 

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে ঋণ বিতরণে সর্বাধিক সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যা ছিল ৭৭.৫০ মিলিয়ন ডলার। বিশ্বব্যাংক দিয়েছে ৫৯.০৭ মিলিয়ন ডলার, জাপান ১৭.২৪ মিলিয়ন ডলার, ভারত ১৩.৬২ মিলিয়ন ডলার এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা দিয়েছে ৩৫.৩৩ মিলিয়ন ডলার।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।