ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১০:৫৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১১:৩৩:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর ছবি: সংগৃহীত
রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নুরকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
 
ঘটনার সময় গণ অধিকার পরিষদের নেতারা দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমবেত হন। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে সেনাবাহিনী এসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে নেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয়। কিন্তু তারা সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরসহ বেশ কয়েকজন আহত হন।
 
এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে গণ অধিকার পরিষদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে এগোচ্ছিলেন, কিন্তু জাতীয় পার্টির কর্মীরাই ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষ উসকে দেয়।
 
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সন্ধ্যার পর উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।