ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৬:৩৪:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
২০২৬ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, অনিয়মিতদের জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে আয়োজন করা হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়াদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারেই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। তারা ২০২৫ সালের পরীক্ষার জন্য প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা দিতে হবে।
 
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের প্রস্তুতি সহজ করবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস বজায় রাখা হলে তাদের অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।