ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের জন্য আকাশসীমা ও বন্দর বন্ধ করল তুরস্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৮:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের জন্য আকাশসীমা ও বন্দর বন্ধ করল তুরস্ক ছবি সংগৃহীত

গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি বিমানের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। একইসঙ্গে ইসরায়েলের উদ্দেশে তুর্কি বন্দর ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সংসদের এক বিশেষ অধিবেশনে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
 

তিনি বলেন, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে স্পষ্ট। মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নিরীহ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এর জবাবে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ফিদান আরও জানান, তুরস্কের কোনো জাহাজ ইসরায়েলি বন্দরে যাবে না এবং তুর্কি আকাশসীমায় ইসরায়েলি বিমান প্রবেশ করতে পারবে না।
 

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছিল। সে সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত করার দাবি জানায় আঙ্কারা। ২০২৩ সালে দুই দেশের মধ্যে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল।
 

তুরস্কের এই নতুন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ওপর আরও কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।