ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভরা মৌসুমেও ইলিশের উচ্চ দাম, স্বস্তি মিলছে শুধু ডিম-মুরগিতে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০৭:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ভরা মৌসুমেও ইলিশের উচ্চ দাম, স্বস্তি মিলছে শুধু ডিম-মুরগিতে ছবি সংগৃহীত

রাজধানীর বাজারে ইলিশের দাম আরও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে। তবে এ সময় ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি মিলেছে। অন্যদিকে, সবজির বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) কারওয়ান বাজারসহ আশপাশের বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

ইলিশের ভরা মৌসুম হলেও বাজারে দাম কমছে না। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৫০০–২,৬০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশ ৩,৫০০ টাকায় এবং ৭০০–৮০০ গ্রাম ওজনের ইলিশ ২,০০০–২,২৫০ টাকায়। অন্যদিকে, ৫০০–৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিক্রেতারা বলছেন, আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না, ফলে সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।

শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি। বোয়াল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০–৯০০ টাকা, কোরাল ৮০০–৮৫০ টাকা, চাষের রুই ৩৮০–৪৫০ টাকা এবং কাতল ৪৫০ টাকা দরে। তবে ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি মিলেছে। লাল ডিম ডজনপ্রতি ১৪০ টাকা, সাদা ডিম ১৩০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ২৯০–৩২০ টাকা ও দেশি মুরগি ৬০০–৭০০ টাকায় পাওয়া যাচ্ছে।

সবজির বাজারে স্থিতিশীলতা নেই। বেগুন কেজিপ্রতি ৮০–১৪০ টাকা, টমেটো ১২০ টাকা, করলা ১০০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা এবং শিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১৬০–১৮০ টাকা। বিভিন্ন শাকের দামও বেড়েছে; লাউশাক বিক্রি হচ্ছে ৪০–৫০ টাকা এবং পুঁইশাক ৩০–৪০ টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ বাড়লে দাম আবার কমে আসতে পারে।

এদিকে চালের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। কারওয়ান বাজারে মিনিকেট চাল কেজিপ্রতি ৮২–৮৫ টাকা, নাজিরশাইল ৮৫–৯২ টাকা এবং মোটা চাল ৫৬–৬২ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, নিকট ভবিষ্যতে দাম কমার সম্ভাবনা নেই।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।