ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরাইলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রীর নিহত হওয়ার দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০১:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ইসরাইলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রীর নিহত হওয়ার দাবি ছবি সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে এই হামলা চালানো হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল আল-জুমহুরিয়ার বরাত দিয়ে খবরটি জানানো হয়েছে। আডেনভিত্তিক সংবাদমাধ্যম আল-গাদ জানিয়েছে, আল-রাহাভির পাশাপাশি তার বেশ কয়েকজন সহযোগীও প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সানার বাইরে আরও একটি স্থানে আলাদা করে হামলা চালানো হয়েছিল। লক্ষ্যবস্তু ছিল হুতি নেতৃত্বের শীর্ষ পর্যায়ের বৈঠক, যেখানে প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল। তবে মোট হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, রাহাভি প্রায় এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। ইসরাইলি এন টুয়েলভ চ্যানেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং ইসরাইলবিরোধী একাধিক হামলার অনুমোদন দিয়েছিলেন।

আরব গণমাধ্যমগুলোর তথ্যমতে, সাম্প্রতিক এই অভিযানে সানার ভেতরে ও আশপাশে অন্তত ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্র উদ্ধৃত করে ইসরাইলি চ্যানেল কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদেও বিমান হামলা হয়েছে এবং এতে হুতি সরকারের কয়েকজন নেতা নিহত হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।