ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ডিএমপি’র কমিটি গঠন: বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের তদন্ত শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৯:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ডিএমপি’র কমিটি গঠন: বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের তদন্ত শুরু
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী। সদস্য হিসেবে থাকবেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) সুফিয়ান আহমেদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপপুলিশ কমিশনার (অর্থ) সাদেক আহমেদ।
 
ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে দাবিদাওয়া আদায়ের কর্মসূচি পালন করছিলেন। পরে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ বলপ্রয়োগ করে মিছিল ছত্রভঙ্গ করে।
 
ডিএমপির আদেশে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য-প্রমাণ ও আশপাশের পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশের বলপ্রয়োগের কারণ, মাত্রা এবং যৌক্তিকতা যাচাই করবে এই কমিটি। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে মতামতসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।