ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

দুবাইয়ে স্বর্ণবাজারে অনিশ্চয়তা: দাম বাড়বে নাকি নামবে, বিশ্লেষকদের ভিন্ন পূর্বাভাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:৫৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:৫৪:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
দুবাইয়ে স্বর্ণবাজারে অনিশ্চয়তা: দাম বাড়বে নাকি নামবে, বিশ্লেষকদের ভিন্ন পূর্বাভাস

দুবাইয়ের স্বর্ণবাজারে চলমান অস্থিরতা শিগগিরই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কয়েক বছর ধরে টানা ঊর্ধ্বমুখী দামের পর এখন আবার স্বর্ণের দরপতনের সম্ভাবনা বাড়ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। একই সঙ্গে ভবিষ্যতে উল্টোদিকে চরম ঊর্ধ্বগতি দেখা দেওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
 

এফএক্সপ্রোর প্রধান বাজার বিশ্লেষক অ্যালেক্স কুপ্টসিকেভিচ জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে স্বর্ণের দামের গতি প্রায় স্থবির থাকলেও আগস্ট থেকেই নতুন ধারা শুরু হতে পারে। তার মতে, বাজারে ‘অতিরিক্ত ক্রয়ের চাপ’ দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায়, স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার বা এমনকি ২ হাজার ২০০ ডলার পর্যন্ত নামতে পারে। অন্যদিকে, যদি শক্তিশালী বুলিশ ট্রেন্ড দেখা দেয়, তবে দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলার পর্যন্ত উঠতেও পারে।
 

এরই মধ্যে দুবাই জুয়েলারি গ্রুপ জানিয়েছে, সোমবার স্থানীয় বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪০৫.৫ দিরহাম, যা আগের দিনের ৪০৬.২৫ দিরহাম থেকে সামান্য কম। একই দিন ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে যথাক্রমে ৩৭৫.৫, ৩৬০.২৫ ও ৩০৮.৭৫ দিরহামে।
 

আন্তর্জাতিক বাজারেও একটি সংশোধনী পর্যায় চলছে। সোমবার স্পট গোল্ড আউন্সপ্রতি ৩ হাজার ৩৬৪.৭৬ ডলারে লেনদেন হয়েছে, যা ০.২৩ শতাংশ হ্রাস নির্দেশ করে। বিশ্লেষকদের মতে, মার্কিন ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বর মাসে সুদের হার ও মুদ্রানীতি শিথিল করতে পারে। তবে পরবর্তীতে যদি নীতি পরিবর্তনে বিরতি আসে, তাহলে বিনিয়োগকারীদের ডলারের প্রতি আকর্ষণ বাড়বে এবং স্বর্ণের দর আবার চাপের মুখে পড়তে পারে।
 

স্বর্ণের প্রতি বিশ্ববাজারে বর্তমান আগ্রহের পেছনে একাধিক প্রেক্ষাপট রয়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার উল্লেখযোগ্য স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ হয়, যা বৈশ্বিক বাজারে বড় ধরনের ধাক্কা দেয়। সেই থেকে আউন্সপ্রতি দাম ১.৭ গুণ বেড়ে গত এপ্রিলে প্রায় ৩ হাজার ৫০০ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
 

তবে এই বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার গতি কমেছে। একই সময়ে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগও ধীর হয়ে পড়েছে। ফলে ঊর্ধ্বমুখী প্রবণতা টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে। তবুও, আসন্ন সময়ের সম্ভাব্য প্রণোদনা প্যাকেজ, দুর্বল মার্কিন ডলার এবং কম ট্রেজারি ইয়েল্ড আবারও স্বর্ণের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।