ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত: এমএফএস খাতে প্রতিযোগিতা বাড়াতে সরকারের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:৫৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:৫৪:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত: এমএফএস খাতে প্রতিযোগিতা বাড়াতে সরকারের উদ্যোগ ছবিঃ সংগৃহীত

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা জোরদার করতে সরকার নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, ডাক বিভাগ নগদ পরিচালনায় সক্ষমতা না থাকায় প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে এবং আগামী তিন থেকে চার মাসের মধ্যেই নতুন বিনিয়োগকারী পাওয়া যেতে পারে।
 

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
 

গভর্নর নগদ টাকার ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করে উল্লেখ করেন, প্রতিবছর নগদ টাকা মুদ্রণের ব্যয় প্রায় ১০ শতাংশ বা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ছে। তার মতে, এ ধারা অব্যাহত থাকলে ডিজিটাল অর্থনীতির পথে অগ্রগতি ব্যাহত হবে।
 

সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক এবং নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 

প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসরুর রিয়াজ ‘ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা: ফিনটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ মূল্যবান শিক্ষা নিতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।