ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভোটার তালিকা জটিলতায় মোদির সরকারকে বিরোধীদের তোপ, উঠছে পদত্যাগের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৩০:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ভোটার তালিকা জটিলতায় মোদির সরকারকে বিরোধীদের তোপ, উঠছে পদত্যাগের দাবি

নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কিছুদিনের মধ্যেই প্রবল বিতর্কের মুখে পড়েছেন, বিরোধী দলগুলো নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের দাবি তুলেছে। বিশেষ করে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করছেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচন হয়েছে ভুল ও বিতর্কিত ভোটার তালিকার ভিত্তিতে, যেখানে বৈধ ভোটারদের নাম বাদ গিয়ে এবং জাল ভোটার অন্তর্ভুক্তির সুযোগে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেছে। তার এই অভিযোগে সমর্থন জানিয়েছেন তৃণমূল, ডিএমকে ও আরজেডির মতো বড় বড় বিরোধী দলের নেতারাও।
 

নির্বাচন কমিশন ইতিমধ্যেই স্বীকার করেছে, বিহারসহ কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক ত্রুটি রয়েছে, বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) চালিয়ে শুধু বিহারে ৬৫ লাখের বেশি নাম বাদ পড়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, বিহার বা পশ্চিমবঙ্গে যদি ভোটার তালিকায় অনিয়ম থাকে, তবে মহারাষ্ট্র বা গুজরাটের নির্বাচনী তালিকা কীভাবে নিখুঁত থাকতে পারে—এমন দ্বৈতনীতিকে ঘিরেই মোদি সরকারের বৈধতা নিয়ে সন্দেহ উত্থাপিত হচ্ছে। অভিষেক ব্যানার্জী এমনকি দাবিও তুলেছেন, দেশের ওপর প্রভাব ফেলা এই ভোটার তালিকা যদি ভুল থাকে, তাহলে সম্পূর্ণ লোকসভা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ জরুরি।
 

বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তারা পাল্টা যুক্তি দিচ্ছে, অতীতে যখন কংগ্রেস সরকার ছিল, সেই সময়ও তো নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল কংগ্রেসের হাতেই, তাহলে কি সেসময়ের কমিশনাররাই বিজেপিকে জেতাতে অনিয়ম করেছিলেন। নির্বাচন কমিশনের ভাষ্য, রাহুল গান্ধী নির্ধারিত সময়সীমার মধ্যে তার অভিযোগের যথাযথ প্রমাণ বা হলফনামা পেশ না করায়, কমিশন তদন্তের প্রয়োজন দেখছে না। তবুও, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর এ বিরোধিতা এবং নির্বাচন কমিশন ও সরকারকে কেন্দ্র করে ব্যাপক জনপরিসরে যে প্রশ্ন উঠেছে, সেটাই ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও উত্তপ্ত করে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।