ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী–স্থানীয়দের সংঘর্ষে আহত ২০ জনের বেশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৮:১৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৮:১৬:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী–স্থানীয়দের সংঘর্ষে আহত ২০ জনের বেশি সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ১২টার দিকে দর্শন বিভাগের এক ছাত্রীকে দারোয়ান মারধর করার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ছাত্রী ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। রাত ১২টার পর বাসায় ফিরলে ভবনের দারোয়ান প্রথমে দরজা খুলতে অস্বীকৃতি জানান এবং পরে অকথ্য ভাষায় গালাগাল করেন। শিক্ষার্থী প্রতিবাদ করলে দারোয়ান তার গলায় আঘাত করেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় তার রুমমেটসহ আশপাশের শিক্ষার্থীরা এগিয়ে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দারোয়ানকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান, কিন্তু এরপর স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। স্থানীয়রা ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলে।
 

সংঘর্ষে আহতদের মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল মাসনূন রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে কোপানো হয়েছে এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন আহত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসক জানান, চোখের নিচে আঘাতজনিত কারণে রক্তক্ষরণ হয় এবং ক্ষতস্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
 

ঘটনার সময় সহকারী প্রক্টর মো. কোরবান আলী ও নাজমুল হোসাইনও আহত হন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে গেলেও এলাকায় প্রবেশ করতে পারেননি, কারণ তা পুরোপুরি স্থানীয়দের নিয়ন্ত্রণে ছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।