ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৪৮তম বিশেষ বিসিএস চিকিৎসক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:১৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:২১:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
৪৮তম বিশেষ বিসিএস চিকিৎসক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএসের চিকিৎসক নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত (এমসিকিউ পদ্ধতি) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফলে মোট ৫,২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪,৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

গত শুক্রবার ২০০ নম্বরের এই দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় ৪১,০২৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা রয়েছে, যার মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২,৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্যপদ ৩০০টি।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।