জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩৮:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩৮:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৪ বার পঠিত
রোববার যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক। ছবি : সিএ ফেসবুক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আযাদও প্রতিনিধি দলে ছিলেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে প্রধান উপদেষ্টা সন্ধ্যায় এসসিপি’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং পরে বিএনপির সঙ্গেও বৈঠকে বসার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।