ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

এসসিও সম্মেলনে মোদি-শি বৈঠক, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে চীনের সমর্থন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩১:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
এসসিও সম্মেলনে মোদি-শি বৈঠক, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে চীনের সমর্থন ছবি: সংগৃহীত
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
 
রোববার (৩১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে জানানো হয়, প্রায় ৫০ মিনিটের এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থার মধ্যেও দুই দেশ নিজেদের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর জোর দেয়।
 
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদ ইস্যুতে জোরালো অবস্থান তুলে ধরেছেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল, সন্ত্রাসবাদ এমন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যার শিকার ভারত ও চীন দু’দেশই। এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের সন্ত্রাসবিরোধী উদ্যোগে সমর্থন জানান।
 
মোদি বৈঠকে বলেন, সীমান্তে উত্তেজনা কমে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি দুই দেশের সম্পর্ককে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
 
এদিকে, সোমবার এসসিও সম্মেলনের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুরের পর প্রতিবেশী এই দুই নেতার মধ্যে এটি হবে প্রথম বৈঠক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।