ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

পিএসজির সামনে অসহায় রিয়াল, ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকের দল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৯:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৯:০৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
পিএসজির সামনে অসহায় রিয়াল, ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকের দল রিয়ালকে নিয়ে ছেলেখেলা করেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখিয়েছে পিএসজি।

আগামী রোববার (১৩ জুলাই) ফাইনালে ইংলিশ ক্লাব চেলসির মুখোমুখি হবে এনরিকের দল।

ম্যাচের মাত্র ছয় মিনিটেই দেম্বেলের পাস থেকে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় পিএসজি। তিন মিনিট পর রুডিগারের ভুলে পাওয়া বল থেকে দেম্বেলে নিজেই করেন দলের দ্বিতীয় গোল। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৪তম মিনিটে আবারও গোল হজম করে রিয়াল, এবার গোলদাতা আবারও রুইজ—পাসটি এসেছিল আশরাফ হাকিমির কাছ থেকে।

প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি, আর তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় রিয়ালের বিদায়।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি রিয়াল। ম্যাচের ৮৭তম মিনিটে গনকালো রামোস গোল করে ব্যবধান ৪-০ করেন। গোল উদযাপনে প্রয়াত সতীর্থ দিয়োগো জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন করে আবেগঘন মুহূর্ত তৈরি করেন তিনি। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা।

এই ম্যাচে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে মুখোমুখি হলেও তেমন প্রভাব ফেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রও ছিলেন নিজের ছায়া হয়ে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।