ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জুলাই গণহত্যা মামলা: কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:৩৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:৩৩:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০০ বার পঠিত
জুলাই গণহত্যা মামলা: কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার ছবি: সংগৃহীত।কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে।
জুলাই গণহত্যা মামলার এক আসামি কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার (২৪ আগস্ট) বরিশালে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে এবং সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
 
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটিতে মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত। মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই সঙ্গে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দ্বিতীয় এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে তৃতীয় আসামি করা হয়েছে।
 
এ মামলায় আরও ২২ নম্বর আসামি হিসেবে রয়েছেন তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছিল। এছাড়া মামলায় অজ্ঞাত আরও প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।