ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:২৮:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ছবি সংগৃহিত

ইসরায়েলি বাহিনীর ফ্লোটিলা নৌবহরে হামলার ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
 

বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লি রবিউল ইসলাম ও নুর ইসলাম এবং সংগঠনের সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি।
 

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করে আসছে। মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা নৌবহরে হামলা চালিয়ে তারা আবারও তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। এ হামলার নিন্দা জানিয়ে বক্তারা বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
 

আরাফাত হোসাইন বলেন, “ইসরায়েলের এই বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।”
 

কর্মসূচির শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।