ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গাইবান্ধায় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৩:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
গাইবান্ধায় অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সতর্কবার্তা ছবি সংগৃহিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পাশের পীরগাছা উপজেলায় গরু থেকে মানুষের শরীরে অ্যানথ্রাক্স রোগ শনাক্ত হওয়ায় স্থানীয়ভাবে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে সতর্কবার্তা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
 

শুক্রবার (৩ অক্টোবর) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
 

বার্তায় জানানো হয়, আক্রান্ত বা মৃত গবাদি পশুর (গরু, ছাগল, ভেড়া) মাংস, রক্ত, চামড়া বা লোমের সংস্পর্শে এ রোগ ছড়াতে পারে। কাঁচা বা অপর্যাপ্তভাবে রান্না করা মাংস খাওয়া কিংবা পশুর শরীর কাটাছেঁড়ার সময় ক্ষতস্থানে জীবাণু প্রবেশ করলেও সংক্রমণের ঝুঁকি থাকে।
 

মানুষের শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ

  • ত্বকে কালো দাগ বা ঘা (Cutaneous anthrax)

  • জ্বর, কাশি, শ্বাসকষ্ট (Inhalation anthrax)

  • তীব্র পেটব্যথা, বমি ও রক্তাক্ত ডায়রিয়া (Gastro-intestinal anthrax)
     

করণীয়

  • মৃত বা অসুস্থ পশু জবাই বা ভক্ষণ থেকে বিরত থাকা

  • মাংস ভালোভাবে সিদ্ধ করে খাওয়া

  • পশু জবাইয়ের সময় গ্লাভস ও সুরক্ষা সামগ্রী ব্যবহার

  • হঠাৎ মারা যাওয়া পশুকে খোলা জায়গায় না ফেলে মাটিচাপা দেওয়া

  • শরীরে সন্দেহজনক কালো দাগ বা উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া
     

গাইবান্ধা সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন,

“অ্যানথ্রাক্স প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ। সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে আমাদের সুরক্ষিত রাখতে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।