ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা

চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৩:৫৭:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা চবি শিক্ষকের পদোন্নতিবোর্ড বাতিল, বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ক্ষমা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিতর্কিত শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতি নিয়ে ছাত্রদের বিক্ষোভ ও উত্তেজনার জেরে বাতিল করা হয়েছে গঠিত বোর্ড। এ ঘটনায় উপাচার্যের কার্যালয়ে বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করায় তাদের ‘ক্ষমা’ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
এ দিকে উপাচার্যের কার্যালয়ে বাগবিতণ্ডায় জড়ানো সেই শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করেছে। ফলে তাদের ক্ষমা করে দিয়েছে প্রশাসন ও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। গতকাল শনিবার বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের আপাতত ‘ক্ষমা’ করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
 
শুক্রবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে ড. কুশল বরণের পদোন্নতির সাক্ষাৎকারের আগে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভ করেন। পরে গঠিত পদন্নোতির বোর্ড বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামিম উদ্দীন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি ও সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে আমরা ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতির বোর্ড প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তীতে বোর্ড বসবে।’
 
ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘আপনাকে আমরা বসিয়েছি’ বলে উপাচার্যের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছে সাবেক ছাত্রঅধিকার পরিষদের নেতা তাহসীন হাবিব। তিনি বলেন, ‘আমরা কখনোই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করতে চাইনি। ঘটনাটা আবেগের বশবর্তী হয়ে হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছি।’
 
উপাচার্যের কক্ষে কাজগপত্র দেখিয়ে চরম উত্তেজিত হতে যায় ইসলামী ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদকে। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল কুশল বরণ চক্রবর্ত্তীর পদোন্নতির বিরোধিতা করা। সেই প্রতিবাদ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।’
 
তিনি আরও বলেন, আমরা অন্যায় করিনি। আমরা বলেছি, জুলাইয়ের বিপ্লবী প্রশাসন কীভাবে ফ্যাসীবাদী শিক্ষককে পদোন্নতি দেই। আমাদের প্রতিবাদ ছিল, সেখানে।’
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের অফিসে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটি অনাকাঙ্ক্ষিত। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তাই আপাতত তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। প্রয়োজনে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনাও জারি করা হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।