ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রাজধানীতে এক দিনে তিন মরদেহ উদ্ধার, আছে যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থীও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৩০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৩০:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
রাজধানীতে এক দিনে তিন মরদেহ উদ্ধার, আছে যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থীও ছবি সংগৃহিত

রাজধানীর ভিন্ন ভিন্ন এলাকায় এক দিনে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র ফেরত এক শিক্ষার্থী, এক রিকশাচালক ও একজন মধ্যবয়সী ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দুজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে, তবে একজনের মৃত্যুর বিষয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
 

শুক্রবার (৩ অক্টোবর) মরদেহগুলো উদ্ধার করা হয় রাজধানীর হাজারীবাগ, গেন্ডারিয়া ও রমনা পার্ক এলাকা থেকে।
 

হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইংলিশ মিডিয়ামে ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন এবং পাঁচ বছরের পড়াশোনা শেষে গত বছর দেশে ফেরেন। বিকেলে তার কক্ষের দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
 

অন্যদিকে, গেন্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

এ ছাড়া রমনা পার্কের লেক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ। তিনি রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওয়াসিমুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর স্থানীয়রা তার জুতা লেকের পাশে খুঁজে পান। পরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, তিনজনের মরদেহই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।