ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঘিওর থানায় পুলিশ হেনস্তা: বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৪৮:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ঘিওর থানায় পুলিশ হেনস্তা: বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর থানায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিরোধের ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে থানার এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিদের সবাই মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারী বলে জানা গেছে। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন—ঘিওর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর কাওসার, বিএনপি নেতা খন্দকার বিল্টু, খন্দকার সেলিম জিএস, উজ্জল হোসেন, হারেজ মিয়া, রফিকুল ইসলাম পিন্টু, রাজু খন্দকার, শহিদুল ইসলাম চান্দু ও শফিউল আলম বিল্টু।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খন্দকার আকবর হোসেন বাবলু একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল বহর নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা যানবাহনগুলো ভেতরে রাখতে চাইলে দায়িত্বরত নারী কনস্টেবল আন্না আক্তার আপত্তি জানান। এ ঘটনায় নেতাকর্মীরা তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ। পরে এএসআই রফিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে তাকে ও ওই নারী কনস্টেবলকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে রফিকুল ইসলামকে মারধরের অভিযোগও এজাহারে উল্লেখ রয়েছে। খবর পেয়ে আশপাশের পুলিশ সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান।

এএসআই রফিকুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা দুঃখজনক ও লজ্জাজনক। এজন্যই মামলা দায়ের করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু জানান, পুলিশ আওয়ামী লীগের দোসর হিসেবে তাদের থানায় প্রবেশে বাধা দিয়েছে। তিনি দাবি করেন, পুলিশই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তবে কোনো মারধর বা গালিগালাজের ঘটনা ঘটেনি।

ঘিওর থানার ওসি কহিনুর ইসলাম জানান, ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্তাধীন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।