ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৯:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত ছবি সংগৃহীত

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে একে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য হিসেবে আখ্যায়িত করেন। খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে, গত সোমবার ঢাকায় ব্রিফিংকালে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম দাবি করেছিলেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত অথবা ‘ফ্যাসিস্টদের’ ইন্ধন রয়েছে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে বলা হয়, ঢাকার অন্তর্বর্তী সরকার নিজেদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

ভারতের মুখপাত্র আরও অভিযোগ করেন, পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও তাদের ভূমি দখলের পেছনে স্থানীয় উগ্রপন্থী গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতির দায় বাইরের কারও ওপর চাপানো সমস্যার সমাধান নয়।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ পরদিন সন্দেহভাজন শয়ন শীল (১৯)কে গ্রেপ্তার করে। অভিযোগ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় খাগড়াছড়িসহ পার্বত্য তিন জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। তবে চিকিৎসকদের প্রতিবেদনে কিশোরীর দেহে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।