ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:০২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:০৪:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার সকাল থেকে আন্দোলন শুরু করে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বৈঠক ঘেরাও করে তারা উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। শিক্ষার্থীরা মিলনায়তনের দরজায় তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে গেলে বিকেলে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
 
রাত আটটার দিকে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, একদল বহিরাগত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং এক সাংবাদিক আহত হন। এসময় মিলনায়তনের আশপাশে ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। সংঘর্ষের পর শিক্ষকরা অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসেন। হামলার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি না থাকায় শিক্ষার্থীরা আতঙ্কে লাইব্রেরি ভবনে আশ্রয় নেন।
 
ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ক্যাম্পাসে বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চেষ্টা চালাচ্ছে। হামলার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
 
আন্দোলনকারীদের দাবি ছিল, ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের জন্য একক কম্বাইন্ড ডিগ্রি চালু করা। একাডেমিক কাউন্সিলের বৈঠকে পৃথক ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।