ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’: মাদ্রাসা ছাত্রদের আত্মত্যাগ ও বীরত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:০০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:০৩:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’: মাদ্রাসা ছাত্রদের আত্মত্যাগ ও বীরত্বের রাষ্ট্রীয় স্বীকৃতি ছবিঃ সংগৃহীত
গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের। এই ঐতিহাসিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ছিল দেশের মাদ্রাসাগুলো। রক্তঝরা জুলাইয়ের সেই সময়টায় দেশের বিভিন্ন প্রান্তে প্রতিরোধ গড়ে তোলে মাদ্রাসা ছাত্ররা, যার সবচেয়ে দৃঢ় ঘাঁটি ছিল রাজধানীর যাত্রাবাড়ীতে। অনেকের মতে, যাত্রাবাড়ীর প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয়েই ফ্যাসিবাদী শাসনের দ্রুত পতন ঘটে। এই প্রতিরোধের কেন্দ্রে ছিলেন মাদ্রাসা শিক্ষার্থীরা।

মাদ্রাসা ছাত্র ও আলেম সমাজের সাহসিকতা, আত্মত্যাগ এবং অটল ভূমিকা আজও অনুপ্রেরণার প্রতীক। সেই বীরত্বকে স্মরণ করতেই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে - ২০২৫’।

আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের পাশে প্রধান সড়কে এই অনুষ্ঠান আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।

অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের বক্তব্য, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প। থাকবে কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদ পরিবেশনা। সংগীতাংশে উপস্থাপিত হবে প্রতিবাদী গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ এবং ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’— একটি ব্যতিক্রমী ড্রোন শো। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, আরও কয়েকজন উপদেষ্টা, সচিব এবং দেশের প্রখ্যাত শিল্পী, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই রাষ্ট্রীয় আয়োজন করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।