ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

৬ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকতে পারে পৃথিবী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১০:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১০:৩৮:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
৬ মিনিটের বেশি সময় অন্ধকারে থাকতে পারে  পৃথিবী ছবি: সংগৃহীত
বিরল সূর্যগ্রহণের ফলে তিনটি মহাদেশের বিভিন্ন অংশে ছয় মিনিটেরও বেশি সময় ধরে অন্ধকার নেমে আসতে পারে ।
তিনটি মহাদেশের কিছু অংশ জুড়ে একটি বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়তো দেখতে চলেছে পৃথিবী। যা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেখা দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের একটি।
 
গালফ নিউজ জানিয়েছে, ২০২৭ সালের ২রা আগস্ট হতে যাওয়া এই গ্রহণটি ছয় মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ হতে যাচ্ছে এটি। জ্যোতির্বিজ্ঞানী, আকাশ পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ জীবনে একবারই সাক্ষী হতে পারবে এমন দৃশ্যের।
 
বেশিরভাগ পূর্ণগ্রাস গ্রহণ তিন মিনিটেরও কম সময় স্থায়ী হয়। তাই এই দীর্ঘ সময়কাল সৌর করোনার দীর্ঘ পর্যবেক্ষণ সত্যিকার অর্থে এক অদ্ভুত দৃশ্য দেখার সুযোগ করে দেবে হয়তো ।
 
আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে সূর্যগ্রহণটি শুরু হতে পারে এবং পূর্ব দিকে অগ্রসর হতে পারে। স্পেস ডট কমের মতে, প্রায় ২৫৮ কিলোমিটার প্রশস্ত এই গ্রহণটি দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মধ্য মিশর, সুদান, সৌদি আরব, ইয়েমেন এবং সোমালিয়া অতিক্রম করে চাগোস দ্বীপপুঞ্জের কাছে ভারত মহাসাগরের ওপর দিয়ে শেষ হতে পারে।
 
মিশরের লুক্সরের মতো শহরগুলো ছয় মিনিটেরও বেশি সময় ধরে সম্পূর্ণ অন্ধকার থাকবে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়া এবং আটলান্টিক মহাসাগরে মতো এলাকা, যেখানে সাধারণত আগস্ট মাসে পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া থাকে সেখান থেকে স্পষ্টভাবে এই গ্রহণ দেখা যেতে পারে।
 
বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনার সময় পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু অ্যাপেলিয়নের কাছাকাছি থাকবে যার ফলে সূর্য আকাশে কিছুটা ছোট দেখাবে। এদিকে, চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দু পেরিজিতে থাকতে পারে তাই চাঁদকে কিছুটা বড় দেখাতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।