ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

চার্জারের মেয়াদোত্তীর্ণ তারিখ জানবেন যেভাবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১১:২৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১১:২৮:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
চার্জারের মেয়াদোত্তীর্ণ তারিখ জানবেন যেভাবে ছবি সংগৃহীত

স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তবে এ ডিভাইসটি সচল রাখতে নিয়মিত চার্জ দিতে হয়। এজন্য সবসময় ভরসাযোগ্য ও আসল চার্জার ব্যবহার করা অত্যন্ত জরুরি। কারণ অরিজিনাল চার্জার ফোনের কর্মক্ষমতা বজায় রাখার পাশাপাশি দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করে।

বর্তমানে অনেক স্মার্টফোনের সঙ্গে চার্জার দেওয়া হয় না, আবার ব্যবহারের ফলে পুরোনো চার্জার নষ্ট হয়ে যায়। তখন নতুন চার্জার কেনা ছাড়া উপায় থাকে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে স্মার্টফোনের ক্ষতি হতে পারে।

তাহলে কিভাবে জানা যাবে চার্জারের মেয়াদ শেষ হয়েছে কিনা? এ জন্য ব্যবহার করা যেতে পারে বিআইএস কেয়ার অ্যাপ। এই অ্যাপটি ডাউনলোড করে হোমপেজে প্রবেশ করলে ‘সিআরএস-এর অধীনে আর নম্বর যাচাই’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর দুটি বিকল্প আসবে— প্রোডাক্ট রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করা অথবা চার্জারে থাকা কিউআর কোড স্ক্যান করা।

এই প্রক্রিয়ার মাধ্যমে চার্জারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে, যার মধ্যে থাকবে মেয়াদোত্তীর্ণ তারিখসহ প্রয়োজনীয় সব তথ্য। ফলে ব্যবহারকারী সহজেই বুঝতে পারবেন চার্জারটি নিরাপদ কিনা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।