ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

অ্যানড্রয়েড ১৫ ও ১৬ ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৪:১৭:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
অ্যানড্রয়েড ১৫ ও ১৬ ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা ছবি সংগৃহীত

অ্যানড্রয়েড ১৫ এবং অ্যানড্রয়েড ১৬ চালিত ফোন ব্যবহারকারীরা বড় ধরনের সাইবার ঝুঁকির মধ্যে আছেন বলে সতর্ক করেছে ভারত সরকার। দেশটির কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) জানিয়েছে, অ্যানড্রয়েডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পোনেন্টে পাওয়া দুর্বলতার কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এর ফলে ডিভাইসে অননুমোদিত প্রবেশ, ডিনায়াল অব সার্ভিস বা আর্থিক প্রতারণার মতো ঘটনা ঘটতে পারে।
 

বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিতে শুধু পুরনো অ্যানড্রয়েড সংস্করণ নয়, স্যামসাংয়ের নতুন অ্যানড্রয়েড ১৬ চালিত ডিভাইসও রয়েছে। সমস্যার মূল কারণ হিসেবে ফ্রেমওয়ার্ক, সিস্টেম, কার্নেল, আর্ম কম্পোনেন্ট, ইমাজিনেশন টেকনোলজিস, মিডিয়াটেক ও কোয়ালকম কম্পোনেন্টের দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে।
 

ব্যবহারকারীদের নিয়মিত ফোনে সিকিউরিটি আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অবিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার না করা এবং সিস্টেমে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

অ্যানড্রয়েড কর্তৃপক্ষও জানিয়েছে, ভারত সরকারের নির্দেশিত দুর্বলতাগুলো তারা শনাক্ত করেছে এবং আগস্ট ২০২৫-এর সিকিউরিটি বুলেটিনে বিষয়টি উল্লেখ করেছে। একই সঙ্গে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় আপডেট ইতোমধ্যেই সরবরাহ শুরু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।