ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

দেশের বাজারে ডালের দাম চড়া, বিশ্ববাজার সংকটের প্রভাব বলছেন আমদানিকারকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৫৫:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
দেশের বাজারে ডালের দাম চড়া, বিশ্ববাজার সংকটের প্রভাব বলছেন আমদানিকারকরা সংগৃহীত ছবি

বাংলাদেশের খুচরা বাজারে সব ধরনের ডালের দাম একযোগে বেড়েছে। গত এক মাস ধরে দেশি মসুর, ছোলা ও অ্যাংকর ডাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি দাম। খুচরা ব্যবসায়ীরা মনে করছেন, বড় পাইকাররা রমজানের আগে থেকেই কৌশল করে দাম বাড়াচ্ছেন যাতে পরে নজর এড়িয়ে যাওয়া যায়। তবে আমদানিকারকদের দাবি, এই মূল্যবৃদ্ধি মূলত আন্তর্জাতিক বাজারের ঘাটতির কারণে, যার সঙ্গে রমজানের সম্পর্ক নেই।
 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি মসুরের কেজি ১৫৫–১৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসখানেক আগে ছিল ১৪০–১৪৫ টাকা। অন্যদিকে আমদানি করা বড় দানার মসুরের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে (৯৫–১১০ টাকা)। ছোলার দামও কেজিতে ৫ থেকে ১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১০০–১১৫ টাকায়। এর ফলে ছোলার ডালের কেজি দাঁড়িয়েছে ১২৫–১৩০ টাকায়। অ্যাংকর ডাল আগের ৬০–৬৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়। মুগ ডালের দাম প্রতি কেজি ১৩০ থেকে ১৬০ টাকার মধ্যে ওঠানামা করছে।
 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে দেশি মসুরের দাম ২ শতাংশ এবং ছোলার দাম ৫ শতাংশ বেড়েছে। বাজার ব্যবসায়ীরা বলছেন, রমজানের আগে মূল্যবৃদ্ধি ঘটানো হলে সাধারণত তা ততটা আলোচিত হয় না।
 

আমদানিকারকরা জানিয়েছেন, দেশের উৎপাদন সর্বোচ্চ দুই মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। বাকি সময় বিদেশ থেকে ডাল আমদানির ওপর নির্ভর করতে হয়। আগে ভারত, সিরিয়া ও তুরস্ক থেকে ডাল আমদানি হলেও বর্তমানে সরবরাহ আসে প্রধানত অস্ট্রেলিয়া ও কানাডা থেকে। সংকটকালীন সময়ে কিছু ডাল মিয়ানমার থেকেও আসে।
 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের মানুষের প্রতিদিনের গড় চাহিদা প্রায় ৪৫ গ্রাম। বছরে সব ধরনের ডালের মোট চাহিদা দাঁড়ায় ২৬ থেকে ২৭ লাখ টন। এর বিপরীতে স্থানীয় উৎপাদন গড়ে ১০ লাখ টন। ফলে প্রতিবছর প্রায় ৬০ শতাংশ ঘাটতি পূরণে ১৭ লাখ টনের মতো ডাল আমদানি করতে হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।