ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ঢাবি শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প চালু করছে ডাকসু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:৪৪:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ঢাবি শিক্ষার্থীদের জন্য নিয়মিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্প চালু করছে ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাসিক ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ চালু করছে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে প্রথম ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হবে। এখানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন।
 

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কার্যক্রমে বিশেষ করে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের সেবা দেবেন। প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হবে। তবে সুবিধাটি কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।
 

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ বলেন, শিক্ষার্থীদের সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত আয়োজন হিসেবে ক্যাম্প প্রতি মাসে অনুষ্ঠিত হবে, যাতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে সুস্থ বিশ্ববিদ্যালয় জীবন কাটাতে পারেন। ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধারাবাহিক আয়োজন করা হবে, যা ভবিষ্যতে একটি কার্যকর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।