ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

হিজাব-নিকাবসহ পোশাক নির্বাচনে বাধাহীন পরিবেশ দেবে রাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৬:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৬:৫২:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
হিজাব-নিকাবসহ পোশাক নির্বাচনে বাধাহীন পরিবেশ দেবে রাবি ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাধীনতা এবং নিজস্ব সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। রোববার (৯ নভেম্বর) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রত্যেকে নিজের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরার অধিকার রাখে। কেউ যদি পোশাক বা সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে কটূক্তি বা কোনো ধরনের হয়রানির শিকার হন, তবে দ্রুতই তা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায়, নারী শিক্ষার্থীদের হিজাব বা নিকাব ব্যবহারের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। কোনো পরিস্থিতিতে পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হলে তা সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে, প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তায় সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবার পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণই শিক্ষার পরিবেশকে সুন্দর, নিরাপদ ও সহনশীল রাখতে সহায়তা করবে বলে বিশ্ববিদ্যালয় আশা করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।