ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভারতের চাল রফতানিতে নতুন শর্ত: বাংলাদেশের বাজারে বাড়বে চাপ?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:০৭:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
ভারতের চাল রফতানিতে নতুন শর্ত: বাংলাদেশের বাজারে বাড়বে চাপ? ছবি সংগৃহীত

ভারত নন-বাসমতী চাল রফতানিতে নতুন শর্ত আরোপ করেছে। এখন থেকে এই ধরনের চাল রফতানির প্রতিটি চুক্তি ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষের (এপিইডিএ) কাছে নিবন্ধন করতে হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক দফতর (ডিজিএফটি) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত কার্যকর করে।
 

এর আগে নন-বাসমতী চাল রফতানি ‘মুক্ত’ ক্যাটাগরির আওতায় ছিল। নতুন নীতির ফলে এটি এখন ‘শর্তসাপেক্ষ অনুমোদিত’ পণ্য হিসেবে গণ্য হবে। প্রতি টন চালের জন্য ৮ রুপি ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিবছর ভারত ১ কোটি ৬০ লাখ থেকে ১ কোটি ৭০ লাখ টন নন-বাসমতী চাল রফতানি করে থাকে। ফলে নতুন এই ব্যবস্থায় সরকারের রাজস্ব আয় বছরে ১০০ কোটি রুপির বেশি হতে পারে।
 

ভারতের রফতানিকারক ফেডারেশনের সভাপতি প্রেম গর্গ এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে বলেন, এত দিন কেবল বাসমতী চাল রফতানিতেই নিবন্ধন বাধ্যতামূলক ছিল। এবার নন-বাসমতী চালও একই কাঠামোর আওতায় আসায় রফতানিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।
 

বাংলাদেশ ভারতের নন-বাসমতী চালের বড় ক্রেতাদের একটি। গত অর্থবছরে বাংলাদেশ সরকার ৬ লাখ টন চাল আমদানির অনুমোদন দেয়, যার সিংহভাগই এসেছিল ভারত থেকে। চলতি অর্থবছরে বাংলাদেশ ৮ লাখ টন চাল আমদানি করেছে, যা ভারতের মোট রফতানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ। তবে নীতি পরিবর্তনের কারণে আমদানিতে বিলম্ব বা জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

উল্লেখযোগ্য হলো, এমন এক সময়ে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে, যখন দেশটির সরকারি গুদামে চাল ও গমের মজুত রেকর্ড পরিমাণে বেড়েছে। সরকারি তথ্যমতে, ১ সেপ্টেম্বর পর্যন্ত চালের মজুত ৪৮ দশমিক ২ মিলিয়ন টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। গমের মজুতও ৩৩ দশমিক ৩ মিলিয়ন টনে দাঁড়িয়েছে—চার বছরের মধ্যে সর্বোচ্চ।
 

বাংলাদেশ একসময় চাল আমদানির জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল থাকলেও এখন অন্যান্য দেশ থেকেও চাল আমদানি করছে। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ মোট ১৩ লাখ টন চাল আমদানি করেছে, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
 

বিশ্লেষকদের মতে, নন-বাসমতী চাল রাজনৈতিকভাবে সংবেদনশীল পণ্য হওয়ায় হঠাৎ নীতি পরিবর্তন বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। যদিও ভারত সরকার বলছে, এই পদক্ষেপ মূলত রফতানিতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।