ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

দুর্বল ৫ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এখনই নয়: কেন্দ্রীয় ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১১:২৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১১:২৮:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
দুর্বল ৫ ব্যাংকের বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ এখনই নয়: কেন্দ্রীয় ব্যাংক ছবি সংগৃহীত

আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি আপাতত বিবেচনায় নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (FCDO) কারিগরি সহায়তায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। এই অধ্যাদেশে আমানতকারী, শেয়ারহোল্ডার এবং অন্যান্য পাওনাদারদের অধিকার ও দায়-দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত।
 

অধ্যাদেশের ধারাগুলোর মধ্যে বলা হয়েছে, রেজল্যুশনের আওতায় থাকা ব্যাংকগুলোর শেয়ারহোল্ডার, দায়ী ব্যক্তি এবং অতিরিক্ত টিয়ার-১ ও টিয়ার-২ মূলধনধারীদের লোকসানের অংশ বহন করার ক্ষমতা থাকবে বাংলাদেশ ব্যাংকের। তবে ধারা ৪০ অনুসারে, যদি কোনো ব্যাংক রেজল্যুশনের পরিবর্তে অবসায়নের পথে যেত এবং তাতে শেয়ারহোল্ডারদের কম ক্ষতি হতো, তাহলে সেই পার্থক্য অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের বিধান রাখা হয়েছে।
 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি আন্তর্জাতিক কনসালটিং ফার্মের অ্যাসেট কোয়ালিটি রিভিউ (AQR) ও বিশেষ পরিদর্শনে দেখা গেছে—এই পাঁচ ব্যাংক বিপুল পরিমাণ লোকসানে রয়েছে এবং তাদের শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAV) ঋণাত্মক। এসব বিবেচনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সংকটাপন্ন ব্যাংকগুলোর সামগ্রিক লোকসানের দায়ভার শেয়ারহোল্ডারদের বহন করতে হবে।
 

ফলে বাংলাদেশ ব্যাংক বর্তমানে শেয়ারধারীদের ক্ষতিপূরণ বিবেচনায় নিচ্ছে না, যদিও সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।