ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

চলন্ত যানবাহনে ফরজ নামাজ আদায় সম্ভব? ইসলামি নির্দেশনা জানুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:০৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:০৫:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
চলন্ত যানবাহনে ফরজ নামাজ আদায় সম্ভব? ইসলামি নির্দেশনা জানুন ছবি সংগৃহীত

নামাজ ইসলামের ফরজ বিধান। প্রতিটি জ্ঞানসম্পন্ন ও বালেগ মুসলিমের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক। ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া গুরুতর কবিরা গুনাহ, যা তওবা ছাড়া মাফ হয় না এবং মানুষকে জাহান্নামে পৌঁছে দিতে পারে।

যাত্রাপথে চলন্ত লঞ্চ, জাহাজ, ট্রেন বা বিমানে সম্ভব হলে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে রুকু-সিজদাসহ নামাজ আদায় করতে হবে। দাঁড়ানো কষ্টকর হলে বসে রুকু-সিজদা করার অনুমতি রয়েছে। এভাবে আদায় করলে পরবর্তীতে পুনরায় নামাজ পড়তে হবে না। তবে কেবলামুখী হওয়া বা রুকু-সিজদা করা একেবারেই সম্ভব না হলে, বসে বা ইশারায় নামাজ পড়ে নেয়া যাবে। এক্ষেত্রে সতর্কতার জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ওই নামাজ পুনরায় আদায় করাই উত্তম।


বাসযাত্রার ক্ষেত্রে যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়া সাধারণত সম্ভব হয় না, তাই নিকটবর্তী যাত্রায় ওয়াক্ত শেষ হওয়ার আগে গন্তব্যে পৌঁছানো যাবে মনে হলে বাস থেকে নেমে নামাজ আদায় করা উত্তম। তবে দূরপাল্লার যাত্রায় বা নামাজের সময়ে বাস না থামলে সিটেই যেভাবে সম্ভব বসে বা ইশারায় নামাজ পড়ে নিতে হবে এবং পরে তা কাজা করতে হবে।

দীর্ঘ যাত্রায় বাস চালকদের উচিত নামাজের জন্য বিরতি দেওয়া এবং বাস মালিকদের এ বিষয়ে ইতিবাচক নির্দেশনা প্রদান করা। একইভাবে মালিক ও শ্রমিক সমিতিগুলোকেও যথাযথ ভূমিকা রাখতে হবে। আর যাত্রীদের উচিত, বাসে কেউ নামাজ পড়তে চাইলে চালককে বাস থামাতে উৎসাহিত করা।

(সূত্র: ইলাউস সুনান ৭/২১২; মাআরিফুস সুনান ৩/৩৯৪; আদ্দুররুল মুখতার ২/১০১)


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।