ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

জাতিসংঘের সভায় যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০২:৪৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০২:৪৫:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
জাতিসংঘের সভায় যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার বিকাল তিনটায় ভিআইপি গেট দিয়ে বের হয়ে তিনি শহরের একটি নির্ধারিত হোটেলে অবস্থান নেন।
 

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ নিশ্চিত করে বলেন, ড. ইউনূস নিরাপদে নিউইয়র্কে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর থেকেই তিনি বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করবেন। এবারের সফরে অর্থনীতি, গণতন্ত্র ও রোহিঙ্গা ইস্যুকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।
 

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার বিদেশ সফরে কয়েকজন রাজনৈতিক নেতা তার সফরসঙ্গী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তারা সবাই জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।