ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বিদেশে চিকিৎসাধীন নুরুল হক নুরের অবর্তমানে সভাপতির দায়িত্বে ফারুক হাসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১১:৫২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১১:৫২:৫৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
বিদেশে চিকিৎসাধীন নুরুল হক নুরের অবর্তমানে সভাপতির দায়িত্বে ফারুক হাসান ছবি সংগৃহীত

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তাঁর অনুপস্থিতিতে দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে সভাপতির রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলীয় দফতর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের উচ্চতর পরিষদের বৈঠকের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ৩৬(১) ধারা অনুসারে এই দায়িত্ব কার্যকর করা হয়েছে। নুরুল হক নুর বিদেশে থাকাকালীন ফারুক হাসান সভাপতির দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রায় ৫০ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১৮ দিন চিকিৎসার পর তিনি বাসায় ফেরেন।

পরে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুর গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।