ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নিউইয়র্কে ইউনূস-হিদালগো বৈঠক: ফেব্রুয়ারি নির্বাচন গণতান্ত্রিক রূপান্তরের মাইলফলক বললেন ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ১১:২৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ১১:২৪:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
নিউইয়র্কে ইউনূস-হিদালগো বৈঠক: ফেব্রুয়ারি নির্বাচন গণতান্ত্রিক রূপান্তরের মাইলফলক বললেন ইউনূস ছবি সংগৃহীত

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট—বিশেষ করে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

অলিম্পিক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, প্যারিস ২০২৪ অলিম্পিককে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক ব্যবসার ইভেন্টে রূপান্তরে তিনি ভূমিকা রেখেছেন। ভবিষ্যতের সব অলিম্পিক, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি ভিত্তিগত নির্বাচন, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে।”

মেয়র হিদালগো এই সংকটময় সময়ে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি, আপনি অসাধারণ কাজ করেছেন।”

উভয় নেতা কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন জোরদার এবং শরণার্থী শিবিরে জীবনমান উন্নত করার ওপর গুরুত্ব দেন। হিদালগো আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিরাপদে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম হবে।

বৈঠকে জাতিসংঘের আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সংকটকে নতুনভাবে বৈশ্বিক এজেন্ডায় আনার ওপরও আলোচনা হয়। এসময় প্রধান উপদেষ্টা মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।