ঢাকা , সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৫:৩৫:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সংগৃহীত ছবি
 

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 

বৈঠকে খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম সমন্বয়ের বিষয়টি আলোচনায় আসে। তবে কত টাকা বাড়ানো হবে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে পরে জানানো হবে। এদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান জানান, ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তবে প্রস্তাবিত হার আন্তর্জাতিক দামের তুলনায় বেশি হওয়ায় বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
 

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ১৮–২০ শতাংশ বেড়েছে। একইভাবে পাম অয়েলের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় স্থানীয় বাজারে সমন্বয়ের দাবি করা হয়েছে।
 

এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।