ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৪০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৪০:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সংগৃহীত ছবি
 

বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
 

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 

পরে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ইউনূস বাংলাদেশে ব্যবসায়বান্ধব পরিবেশ ও চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এ সময় যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা বাংলাদেশের ছয়জন রাজনীতিককে মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে সোমবার নিউইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। সফর শেষে আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।