ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাতিসংঘে প্রধান উপদেষ্টা: পূর্ব জেরুজালেম রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:২৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:২৪:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জাতিসংঘে প্রধান উপদেষ্টা: পূর্ব জেরুজালেম রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন ছবি: সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গাজায় চলমান সহিংসতা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে তিনি এ বক্তব্য দেন।
 

অধ্যাপক ইউনূস বলেন, গাজায় শিশুরা না খেতে পেরে মারা যাচ্ছে, বেসামরিক জনগণ নির্বিচারে হামলার শিকার হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ পুরো জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে। তার মতে, চরম জাতীয়তাবাদ ও ভূরাজনৈতিক স্বার্থে পরিচালিত এই পরিস্থিতি বহু দশকের অর্জনকে ধ্বংস করছে।
 

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত দলও স্বীকার করেছে যে গাজার ঘটনাবলী গণহত্যার শামিল। কিন্তু মানবজাতির পক্ষ থেকে এটি বন্ধে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হয়নি। তিনি সতর্ক করে বলেন, এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম মানবতার ব্যর্থতা ক্ষমা করবে না।
 

বাংলাদেশের জনগণসহ বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, “পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি।” এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গঠনের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারকে সমর্থন করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।