ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার ১, চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ১২:৪৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ১২:৪৮:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেফতার ১, চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ সংগৃহীত ছবি

খাগড়াছড়ি জেলায় জুম্ম ছাত্র জনতার ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক স্কুলছাত্রীকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
 

পৌর শহরে সীমিত আকারে ছোটখাট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার গাড়ি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অবরোধকারীরা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে যাত্রী ও সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, সেনাবাহিনীর সহায়তায় শয়নশীল নামে এক যুবককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
 

এ ঘটনায় বিএনপি এক বিবৃতিতে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুঁইয়া বলেন, এ ধরনের নৃশংস ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।