ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৪৭:২৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২ ছবি সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৩২ শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২২ সেপ্টেম্বর) ছাত্রশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে চিঠি পাঠানো হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কৃত হয়েছেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ।

চিঠিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারির ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রশৃঙ্খলা কমিটি ২৫ থেকে ২৭ আগস্ট এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক সভায় অভিযোগনামা, ভিডিও ফুটেজ, কারণ দর্শানো নোটিশ ও শিক্ষার্থীদের জবাব পর্যালোচনা করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হয়। এসময় শিক্ষার্থীদের হাতে তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। পরবর্তীতে শিক্ষকরা দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করেন। তাদের মূল দাবি ছিল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।